বাংলাদেশের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালাচ্ছে পরাজিত শক্তি : পলক

২১ মার্চ, ২০২১ ১৩:১৮  
বাংলাদেশের সাফল্যকে টেনে ধরতে বেশ কিছু রাষ্ট্র থেকে সাইবার আক্রমণ করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্যে বিশেষ ভাবে চিহ্নিত রাষ্ট্রটির নাম উল্লেখ না করে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিই রাষ্ট্রীয় মদদে এ ধরনের হামলা চালাচ্ছে। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পাকিস্তান থেকে এই হামলা চালনানো হচ্ছে বলে রবিবার এক ওয়েবিনারে জানিয়েছেন তিনি।  অবশ্য কোনো রাষ্ট্রকে শত্রু মনে করি না উল্লেখ করে আইসিটি বিভাগের ন্যাশনাল সিকিউরিটি জোরদার করা হয়েছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সাইবার সিকিউরিটিকে সুসংহত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ব্যাংকে হামলার পর এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিডি সার্ট এ বিষয়ে কাজ করছে। মুক্তিযুদ্ধে পরাজিত একটি রাষ্ট্র বাংলাদেশে গুজব ছড়াতে ও সাইবার হামলায় প্রাতিষ্ঠানিকভাবে অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করে এ বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্ত ও প্রমাণ এরই মধ্যে বাংলাদেশের হাতে এসেছে বলেও জানান তিনি।